ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মিত্রদের রক্ষায় যুদ্ধে নামতে প্রস্তুত ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যের বারুদ এখন বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক যৌথ হামলার পর যেখানে নরওয়ে, সুইডেন ও পাকিস্তানের মতো দেশগুলো কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, সেখানে ফ্রান্সের অবস্থান নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একদিকে যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন, অন্যদিকে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে পরিস্থিতির পারদ আরও বাড়িয়ে দিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিবৃতিতে ম্যাক্রন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে চলমান এই সংঘাতকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’ বলে অভিহিত করেন। তিনি সরাসরি যুযুধান পক্ষগুলোকে এই বিধ্বংসী পথ থেকে সরে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে’। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সংযম না দেখালে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
তবে তাঁর বিবৃতির একটি অংশ আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের ও কৌতূহলের জন্ম দিয়েছে। ম্যাক্রন স্পষ্ট করেছেন যে, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের রাষ্ট্রীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্যারিস কোনো আপস করবে না। তিনি বলেন, ‘এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক এবং মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ মূলত ফ্রান্স তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর।
সবচেয়ে বড় চমকটি ছিল মিত্র দেশগুলোর সুরক্ষা নিয়ে তাঁর অবস্থান। ম্যাক্রন জানিয়েছেন, ফ্রান্স তাঁর সহযোগীদের বিপদে একা ছেড়ে দেবে না। ফরাসি প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন, ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে।’ তাঁর এই বক্তব্যকে সামরিক বিশ্লেষকরা সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে দেখছেন, যা ইরান ও পশ্চিমাদের মধ্যকার উত্তেজনাকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)