ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাকসু জিএসের মামলায় আইনি প্যাঁচে ব্যান্ড আর্টসেল
নিজস্ব প্রতিবেদক: চুক্তি অনুযায়ী টাকা নেওয়ার পরেও কনসার্টে অংশ না নেওয়ায় জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার বাদী হয়ে এই মামলাটি করেন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলার আবেদন করা হয়। মামলায় আসামি করা হয়েছে আর্টসেলের ভোকালিস্ট লিংকন ডি কস্তা (লিংকন আর্টসেল) এবং ব্যান্ডটির ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরকে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬ মুক্তির উৎসব’ কনসার্টে গান গাওয়ার জন্য ১৯ জুলাই আর্টসেলের সঙ্গে চুক্তি হয়। চুক্তিমূল্য ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর মাত্র ৫ ঘণ্টা আগে ফেসবুকে পোস্ট দিয়ে ব্যান্ডটি জানায় তারা অংশ নেবে না।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ব্যান্ডের অনুপস্থিতির কারণে আয়োজকদের প্রায় ১৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে গত ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বিবাদীরা কোনো জবাব দেননি। মামলার বিষয়টি নিশ্চিত করে সালাহউদ্দীন আম্মার আর্টসেলকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক