ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
৪ বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ডুয়া নিউজ: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা অনুরোধ ও নির্দেশনা দেওয়া সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শুক্রবার নিজেদের উদ্যোগে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে।
শুক্রবার সকাল ১০টায় ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা চার বছর পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পদ্ধতির পথে ফেরার একটি সূচনা। ২০২০ সাল থেকে তিন শিক্ষাবর্ষ ধরে জবি গুচ্ছ ভর্তির মাধ্যমে পরীক্ষা পরিচালনা করে আসছিল।
জানা গেছে, প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী সংখ্যা কম থাকার কারণে চারুকলা অনুষদের পরীক্ষাটি এক শিফটে অনুষ্ঠিত হয়। মোট ৬০ আসনের বিপরীতে ১,৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন তুষার গণমাধ্যমকে জানান, পরীক্ষাটি খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চালু রাখার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শারমিনা নাসরীনের সই করা চিঠিতে উল্লিখিত হয়েছে যে, ২০২০ সাল থেকে গুচ্ছ পদ্ধতি চালু করা হয়েছিল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করেছে।
মন্ত্রণালয় সতর্ক করে জানায় যে, গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা বাড়তি চাপ ও বিভ্রান্তির সৃষ্টি করবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু প্রায় ৫ লাখ শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে চলার জন্য উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মন্ত্রণালয়ের এই নির্দেশনার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ