ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উজবেক রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত উজবেকিস্তানের অনাবাসিক রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ বস্ত্র, চামড়া, কৃষি, ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচল শুরু, পর্যটন শিল্পের বিকাশ, বাণিজ্য বাধা দূরীকরণ এবং যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে এই সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ। অন্যদিকে, উজবেকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্যে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৭.২৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ৩২.৮৩ মিলিয়ন ডলার এবং আমদানি করেছে ৪.৪০ মিলিয়ন ডলারের পণ্য।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর