ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউলরা দেশের সংস্কৃতির প্রতীক, হামলা অগ্রহণযোগ্য: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউলদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বাউলরা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অমূল্য ধারক। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৬ নভেম্বর্ল) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়েছে। এটি দরিদ্র মানুষের ওপর এক মারাত্মক আঘাত।” তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা উচিত। কেউ দায়ী থাকলে তাকে আইনের আওতায় আনা হোক।
এর আগে, দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় বাউল সমর্থকরা মানববন্ধন করতে গেলে তৌহিদী জনতা তাদের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী