ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ মুজিব ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু দেশের নেতৃত্বে তিনি ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ মুজিব ছিলেন দেশের ইতিহাসে অবিসংবাদিত নেতা। ১৯৭০ সালের নির্বাচনে দেশের মানুষ তার প্রতি গভীর আস্থা রেখেছিল। তবে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও তিনি নিজের দল ও সরকারের কার্যক্রম সঠিকভাবে সামলাতে পারেননি। শফিকুর রহমান উল্লেখ করেছেন, শেখ মুজিব স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু সম্পদ ও দেশের সঠিক ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা ছিল।
জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পরের শাসনামলে প্রায় ৩৬ হাজার মানুষ বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে ১০ হাজার মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেন, এই ভুলের প্রায়শ্চিত্ত শেখ মুজিব নিজ জীবনের মাধ্যমে করেছেন। তিনি নিজে একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বললেন, কতিপয় নিরপরাধ মানুষকে নির্যাতন করা হয়েছিল, অনেকে জীবিত ফিরে আসেননি। শফিকুর রহমান দেশের মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সেটি এখনো অনুসরণীয়।
তিনি আরও বলেন, যাঁরা ‘আমরা পালাই না’ বলে স্বপ্ন দেখিয়েছিলেন, তাদের অবস্থান আজও অজানা। জামায়াত কখনো দেশ ত্যাগ করেনি; ফাঁসির দড়ি গলায় নিয়ে দাঁড়িয়ে থেকেও দেশ থেকে পালায়নি। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনীতি নীতি ও নিয়মের ভিত্তিতে করতে হবে, কাদা ছোড়াছুড়ি ও অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা চলবে না। দুর্নীতি, সন্ত্রাস ও অবিচারের কোনো স্থান সমাজে থাকবে না। যুবকদের মেধা ও দক্ষতা মূল্যায়ন করে সামাজিক সুবিচার ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে।
নারীদের পোশাক নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের জোরপূর্বক কিছু করবে না। ইসলামী বিধান অনুযায়ী স্বাভাবিকভাবে নারীরা শালীন পোশাক গ্রহণ করবেন এবং কল্যাণ রাষ্ট্রের সুযোগ সুবিধা দেখে সেটি চয়ন করবেন।
একই দিনে জামায়াত আমিরের সঙ্গে ঢাকা সফররত কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফির সাক্ষাৎও অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাত, চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপ প্রদানের জন্য কসোভো সরকারের সহায়তা চাওয়া হয়। বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেল ঢাবির টিএফপি ফিল্ম ক্লাব
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম