ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
রাষ্ট্রপতির স্বাক্ষরে ‘গণভোট অধ্যাদেশ’ জারি
নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অবশেষে জারি করা হলো ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া অনুমোদনের পর রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই এই গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্বে থাকবেন।
গণভোটের প্রশ্ন ও বিষয়বস্তু: গণভোটে ভোটারদের কাছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ সূচক সম্মতি জানতে চাওয়া হবে। এতে চারটি মূল প্রস্তাবনা থাকছে:
১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন করা।
২. জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে।
৩. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা এবং স্থানীয় সরকারসহ ৩০টি বিষয়ে জুলাই সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
৪. রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী সনদে বর্ণিত অন্যান্য সংস্কার বাস্তবায়ন করা।
সরকারের এই উদ্যোগের ফলে আগামী নির্বাচনে সাধারণ ভোটাররা শুধু প্রার্থী নির্বাচনই করবেন না, বরং রাষ্ট্রকাঠামো সংস্কারেও সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার