ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
প্রিমিয়ার ব্যাংক কেলেঙ্কারিতে ইকবালসহ ২০ জনের বিদেশ যাত্রা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ওরফে এইচ বি এম ইকবাল এবং তার পরিবারের ২০ জন সদস্যের বিদেশে গমনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের শুনানির পর এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন এইচ বি এম ইকবালের ছেলে ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবু জাফর, কাজী আব্দুল মজিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার ফজলে রশিদ, এম শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীব, মাসিহুল হক চৌধুরী, কে এ এ এম মাজেদুর রহমান, ড. এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শহীদ হাসান মল্লিক, শাহেদ সেকান্দার, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, পরিচালক আরিফ আলম, ফৌজিয়া রেকজা বানু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার এ এম ওমর খসরু এবং ফরিদা ইয়াসমিন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক হোসাইন শরীফ জানান, হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক শাখা ও অফিস ভাড়া বাবদ কোটি কোটি টাকা আত্মসাৎ, বিশ হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মাধ্যমে লুটপাট, লোন বিতরণের ছদ্ম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন স্টেশনারি খাতে ব্যয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ লুটপাটসহ বিপিএল ও টেলিভিশনে ভুয়া প্রচার চালিয়ে বিদেশে পাচার করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এইচ বি এম ইকবাল ও তার সহযোগী পরিবার সদস্যদের দেশত্যাগ রোধ করা একান্ত প্রয়োজন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা