ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বীরানদীপ সিংয়ের টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড
স্পোর্টস নিউজ :মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং একটি বিরল কীর্তি গড়েছেন। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান এবং ১০০ উইকেটের ডাবল মাইলফলক ছুঁয়ে দেখিয়েছেন।
বিশ্ব ক্রিকেটে বীরানদীপের নাম এতটা পরিচিত না হলেও, মাঠে তার পারফরম্যান্সের মাধ্যমে তিনি সবার নজর কাড়েছেন। এই কীর্তি গড়েছেন কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে। বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৯। তিন ব্যাটারকে আউট করে তিনি ১০০ উইকেটের সীমা অতিক্রম করেন।
রান সংগ্রহের দিকে নজর দিলে দেখা যায়, ৩ হাজার রানের মাইলফলক তিনি গত জুলাইয়ে স্পর্শ করেছিলেন। এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। বাহরাইনের বিপক্ষে চার উইকেটের জয়ের ম্যাচে ২৩ রানের ইনিংস খেলে তার রান সংখ্যা বেড়ে ৩১০৬। ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার বীরানদীপ এখন ১০২ উইকেট নিয়ে তার ডাবল কীর্তি সম্পূর্ণ করেছেন।
এই ডাবল কীর্তির পথে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, যার রান ২৮৪৬ এবং উইকেট ১০২। বীরানদীপের এই অর্জন আন্তর্জাতিক টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক নজির হয়ে থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী