ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তিন দফা দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদেরর
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ে সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে আবারও পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’ এই কর্মসূচির ডাক দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ ও ২৪ নভেম্বর সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার থেকে টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো—সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার জানান, গত ১ নভেম্বর সংবাদ সম্মেলন করে সরকারকে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পরও দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে তারা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন। দাবি আদায় না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর