ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
৯ম গ্রেড ও ক্যাডারভুক্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের বঞ্চনা ও পদসোপান বৈষম্য নিরসনে ৯ম গ্রেড ও সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করার দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জনসহ ‘কমপ্লিট শাটডাউন’-এর মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (২৪ নভেম্বর) শিক্ষক নেতারা জানান, দাবি আদায়ে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আগামী সপ্তাহ থেকে বার্ষিক পরীক্ষার কক্ষ তদারকি, খাতা মূল্যায়ন, ফল প্রস্তুত ও নতুন ভর্তি কার্যক্রম সম্পূর্ণ বর্জন করা হবে। প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ ও সারাদেশে কর্মবিরতি পালন করা হবে।
ঢাকার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান অভিযোগ করে বলেন, ‘গত ৫০ বছর ধরে সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডেই আটকে আছেন। অথচ একই গ্রেডের পুলিশ ইন্সপেক্টর, সমাজসেবা কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রার পদগুলো অনেক আগেই ৯ম গ্রেডে উন্নীত হয়েছে। এমনকি ১৯৯৬ সালে পিটিআই ইনস্ট্রাক্টররা ৯ম গ্রেড পেলেও মাধ্যমিক শিক্ষকরা বৈষম্যের শিকার।’
শিক্ষকরা জানান, বর্তমানে পিএসসির নন-ক্যাডার বিসিএস থেকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। কর্মরতদের বড় একটি অংশ ৩৪ থেকে ৪৩তম বিসিএস উত্তীর্ণ। অথচ তাদের মর্যাদা ও গ্রেড উন্নীত করা হচ্ছে না। উচ্চ আদালতের রায় থাকার পরও প্রশাসনিক জটিলতায় তা আটকে আছে।
শিক্ষকদের মূল দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে গেজেট প্রকাশ।
২. এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে ৪ থেকে ৬ স্তরের পদসোপান তৈরি।
৩. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
বর্তমানে সরকারি মাধ্যমিকে প্রায় ২৭ শতাংশ শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা নিয়ে বাড়তি চাপে রয়েছেন কর্মরত শিক্ষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড