ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে আসন্ন নির্বাচনের প্রচারণায় বা কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা বজায় রাখতে এই বিষয়ে সোমবার (২৪ নভেম্বর) একটি সতর্কতা জারি করেছে পরিষদ।
জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের নাগরিকদের একাত্মতার প্রতীক এবং দেশের সম্পদ। তাদের এই ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর।
এনএসসি আরও জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা মহল জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনি প্রচারণায় ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। এই ধরনের কাজ ক্রীড়া নীতির পরিপন্থী এবং এটি ক্রীড়াঙ্গনের সুস্থ পরিবেশকে কলুষিত করতে পারে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভার মঞ্চে অথবা প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। তাঁদের প্রধান দায়িত্ব হলো ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখা। এ ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সব খেলোয়াড়কে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে তা দেশের সুস্থ ক্রীড়া পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সবাইকে যথাযথভাবে এই নির্দেশনা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)