ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
অবকাঠামো উন্নয়নে ঢাবি-ডাকসুর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক
নিজস্ব প্রতিবেদক : অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর প্রতিনিধিরা।
আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান পিএইচডি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ ঝুঁকির প্রেক্ষিতে সংস্কার কার্যক্রমের অগ্রগতি প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর জিএস এস এম ফরহাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।
এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি