ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আজ রোববার (২৩ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ডের অনুমোদন দেওয়া হয়।
এজিএমে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান। তাঁর সভাপতিত্বে সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়, যেমন—কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
দেশের ডিজিটাল কানেক্টিভিটি এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে বিএসসিপিএলসি’র গুরুত্ব অপরিসীম হওয়ায় এই শক্তিশালী আর্থিক পারফরম্যান্স সরকারের 'স্মার্ট বাংলাদেশ' ভিশনের পথেও সহায়ক ভূমিকা পালন করছে।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জানে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালযয়ের যুগ্মসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, অর্থ বিভাগের যুগ্মসচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন। এছাড়া বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, কর্নেল এ কে এম আব্দুর রহমান ফেরদৌস, পিএসসি, স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান, এফসিএ এবং এফবিসিসিআইর সাবেক পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে