ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ডিএসইর সিএফও হিসেবে দায়িত্ব নিলেন আবিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার ব্যবস্থাপনায় আর্থিক নেতৃত্বে নতুন সংযোজন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোঃ আবিদ হোসেন খানকে সংস্থাটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারবাজারের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে ডিএসইর আর্থিক ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ডিএসইতে যোগদানের আগে আবিদ হোসেন খান দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের দায়িত্বে কাজ করেছেন। সর্বশেষ তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গ্রামীণফোনে ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে তার কর্মজীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে। এছাড়া এসটিএস গ্রুপে তিনি হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৬ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতায় তিনি আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ট্রেজারি ব্যবস্থাপনা, কর কাঠামো, ফিন্যান্সিয়াল কন্ট্রোল এবং ব্যবসায়িক পারফরম্যান্স উন্নয়নে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ডিএসই কর্তৃপক্ষের মতে, প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
শিক্ষাজীবনে আবিদ হোসেন খান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কেপিএমজি বাংলাদেশের অধীনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতি লাভ করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) ও ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।
পেশাগত সাফল্যের অংশ হিসেবে তিনি দেশের অন্যতম বৃহৎ আইপিও বাস্তবায়ন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক ঋণ ও ইকুইটি সংগ্রহ এবং আধুনিক আইটি-ভিত্তিক ফিন্যান্সিয়াল ইআরপি সিস্টেম বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
কর্মজীবনের বাইরে তিনি গবেষণা ও লেখালেখির সঙ্গেও যুক্ত। স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নাল এবং দৈনিকে তার মোট আটটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিশ্বখ্যাত ইনসিয়াড বিজনেস স্কুল থেকে ডিজিটাল ইনোভেশন ও লিডারশিপ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ