ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ঢাকা হবে ভুটানের হোমগ্রাউন্ড
নিজস্ব প্রতিবেদক: রোববার বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে শিক্ষাগত, ক্রীড়া ও বাণিজ্যিক সহযোগিতাকে জোরদার করার এক যৌথ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে ভুটানের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর বুয়েটে প্রকৌশল বিভাগে দশটি আসন, বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে ডেডিকেটেড আসন বরাদ্দ এবং ভুটানের ক্রীড়া দলগুলো বাংলাদেশের মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবে।
এই যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন খাতে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষও স্বাস্থ্য খাতে জিটুজি ভিত্তিক ওষুধ সরবরাহের প্রস্তাব গ্রহণ করে, যা ভুটানে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
দুই দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতে সহযোগিতা এবং শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছে। বিশেষত, বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের বার্ষিক এমবিবিএস ও বিডিএস আসন ৩০টি করার জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়া ভুটানের বিশেষজ্ঞদের জন্য পেশাদার প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের প্রস্তাবও আসে।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তা ও আন্তরিক সৌহার্দ্য প্রকাশ করেছেন এবং সার্ক ও বিমসটেকের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতাকে আরও সুসংহত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সন্তোষ প্রকাশ এবং চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের পরীক্ষামূলক কাজের সফলতা স্বীকার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন