ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ‘আমরণ অনশন’ চলছে তিতুমীর শিক্ষার্থীদের

২০২৫ জানুয়ারি ৩১ ১০:৫৯:৪৩

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ‘আমরণ অনশন’ চলছে তিতুমীর শিক্ষার্থীদের

ডুয়া নিউজ : বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপণ জারিসহ সাত দফা দাবি বাস্তবায়নে টানা তৃতীয় দিন আমরণ অনশন কর‌ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালেও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে। আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই। আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ঘটনাস্থলে আসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তিনি দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি। তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ করার তাৎক্ষণিক ঘোষণার দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান যুগ্মসচিব।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। আশা করা যায়, সরকার খুব শিগগিরই দাবিগুলো মেনে নেবে এবং তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত