ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইবনে সিনার ৪১তম এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সম্প্রতি তাদের ৪১তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি।
সকাল ৯:৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক ফলাফলের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪ শতাংশক্যাশ ডিভিডেন্ডঅনুমোদিত হয়। এসময় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনরায় পরিচালক হিসেবে নির্বাচিত হন। কোম্পানিটি ১ জুলাই, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বিদ্যমান শ্রম আইন অনুযায়ী, কোম্পানিটি তাদের মুনাফার ৫ শতাংশ বা ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে জমা দিয়েছে। কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ