ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হলফনামায় দেশের বাইরে থাকা সম্পদও অন্তর্ভুক্ত করতে: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন চলাকালীন প্রার্থীদের সম্পদের হিসাব বিবরণীতে বিদেশি সম্পদও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
রবিবার সকালে সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. মোমেন বলেন, দুদক প্রার্থীদের সম্পদের বিবরণী চাইছে এবং বিদেশি সম্পদের তথ্য না দিলে তা অন্যায় হিসেবে গণ্য হবে। এছাড়া, যাদের অর্জিত নয় এমন সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, দুদকের সীমাবদ্ধতা থাকলেও পূর্বের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫ দশমিক ২১ একর বলে দাখিল করা হয়েছিল, কিন্তু অনুসন্ধানে তা পাওয়া যায় ২৯ একর। সেই সময় তদন্ত করা হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর