ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাকে অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান চালানোর চেষ্টা করার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড কার্যকর হওয়ার কয়েকদিন আগে শনিবার ব্রাসিলিয়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, বলসোনারোর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানার জন্য অনুরোধ করা হয়েছিল, যা সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, বলসোনারোর বড় ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারো, সাবেক প্রেসিডেন্টের আবাসনের সামনে একটি সমাবেশ আয়োজন করেন। এ ঘটনার পরই তার বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। চলতি বছরের শুরুতে এই অভ্যুত্থানচেষ্টার অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চের মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।
বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জোরপূর্বক ব্রাজিলের গণতন্ত্রকে ভঙ্গ করতে চেয়েছিলেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালান, যা মূলত এই অভিযোগের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।
তবে জেয়ার বলসোনারো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল