ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা
'বিগত শাসকগোষ্ঠী কৌশলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছিল'
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, দীর্ঘ দেড় দশকের দমন-পীড়নের অবসান ঘটিয়ে দেশ আজ এক নতুন সূচনার পথে এগোচ্ছে। ফ্যাসিবাদ অতিক্রম করে দেশের তরুণ শিক্ষার্থীরা যে সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তা জাতীয় জীবনে অনন্য নজির হয়ে থাকবে।
শনিবার (২২ নভেম্বর) দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত শাসকগোষ্ঠী নানা কৌশলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে মেধাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু শিক্ষার্থীরাই তাদের প্রতিবাদ, লেখনী ও সচেতনতার মাধ্যমে জাতিকে আবারও সঠিক পথে ফিরিয়ে এনেছে। বর্তমান সমাজের বৈষম্য ও বহিঃশত্রুর চাপ মোকাবিলায় শিক্ষার্থীদের সতর্ক ও নৈতিক নেতৃত্বের অধিকারী হওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে ড. আবরার বলেন, ‘১৮ কোটি মানুষের কষ্টার্জিত অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয় একটি পবিত্র আমানত। তাই প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তী সরকার গবেষণা কার্যক্রমে গতি ফেরাতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্ত অবস্থান তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী আট হাজারের বেশি গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল