ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানালেন মার্কিন কংগ্রেসওম্যান
ডুয়া ডেস্ক: মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং (নিউইয়র্ক-ডেমোক্র্যাট) বাংলাদেশে ঘটে যাওয়া প্রাণঘাতী ভূমিকম্পের হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের মানুষ এই ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত হয়েছে এবং প্রাণহানী ও আহত হওয়া সত্যিই দুঃখজনক।
শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, “আমি ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি এবং সার্বিক পরিস্থিতি মনিটর করছি। আমার অফিস সব সময় ক্ষতিগ্রস্ত এবং স্বজন হারানো কমিউনিটির পাশে রয়েছে এবং যে কোনো প্রকার সহায়তার জন্য প্রস্তুত।”
ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী জেলার মধাবদী এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। প্রাথমিক তথ্যে জানা গেছে, এতে অন্তত ১০ জন নিহত ও ৬০০-এর বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, গভীরতা ১০ কিলোমিটার এবং স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত