ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
একদিনেই নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা পেল ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়া বাস্তবায়নে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত নির্বাচনবিষয়ক কর্মশালায় সিইসি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার প্রস্তুতি নিতে সরকার ইসিকে চিঠি দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই গণভোটের আইন চূড়ান্ত হবে। আইন পাস হলেই গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবে কমিশন।’
বর্তমান কমিশনের সামনে ব্যাপক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আগের কোনো নির্বাচন কমিশনকে এত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আইন অনুযায়ী প্রতিটি ধাপ সম্পন্ন করতে হচ্ছে। বিকল্প কোনো পথ নেই আমাদের সামনে।’
নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত দুই-তিন দিনে আমরা বুঝেছি মানুষ কতটা আশাবাদী। এই প্রত্যাশা আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। সব বাধা সত্ত্বেও ফ্রি ও ফেয়ার নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোকে এ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি খুব একটা মসৃণ নয় ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি—স্বচ্ছ নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল।’
এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোটের দাবি তুলেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। পাশাপাশি তারা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুরও দাবি জানাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু