ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নিউইয়র্কে অভিযানে বাংলাদেশি গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) নিউইয়র্কের কুইন্স ও ব্রঙ্কস বরো এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। তাদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। তার নাম সাব্বির আহমেদ। তিনি সিলেটের বিয়ানীবাজার সদরের বাসিন্দা।
সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ জানান, ভোর ছয়টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। পরে বাসার লোকজন ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। এরপর একজন সাদাপোশাকধারী পুলিশ ঘরে ঢোকেন। সাব্বিরের ছবি দেখিয়ে জানতে চান, কেউ তাকে চেনেন কি না? ‘না’ বলতেই আইসের পোশাকধারী তিন-চারজন পুলিশ ঘরে ঢুকে পড়েন। তখন তারা পুরো বাড়িতে তল্লাশি চালান এবং সবার পরিচয়পত্র দেখতে চান। সে সময় সবাইকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। শেষে বাড়ির বেসমেন্টে গিয়ে তারা সাব্বিরকে পেয়ে যান। সে তখন সেখানে ঘুমাচ্ছিল।
পরিবারের সদস্যদের মতে, সাব্বির যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন এবং ২০ দিন আগে আশ্রয়ের আবেদন গ্রহণের রিসিভ কপি হাতে পেয়েছিলেন। তবে তল্লাশি চলাকালে আইস কর্মকর্তারা ওই কপি গ্রহণ না করে তাকে গ্রেপ্তার করেন। সাব্বির ২০২২ সালের ২১ জানুয়ারি ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং নিউইয়র্কে পরিবারের সঙ্গে থাকতেন।
এ বিষয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী গণমাধ্যমকে বলেন, "এই সংকটকালীন সময়ে কেউ দরজা ধাক্কা দিলে তা খুলবেন না, কারণ দরজা না খুললে কোনো বাহিনী আপনার বাসায় ঢোকার অধিকার রাখে না।"
প্রসঙ্গত, ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তারের হার বৃদ্ধি পেয়েছে। আইসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সাড়ে তিন হাজারের বেশি নথিপত্রহীন অভিবাসী গ্রেপ্তার হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’