ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় হামাসের সাত কিলোমিটার দীর্ঘ গোপন টানেল উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামাসের একটি বড় টানেল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খুঁজে পাওয়ার দাবি করেছে। নতুন সন্ধান পাওয়া এই টানেলটি সাত কিলোমিটার লম্বা এবং ২৫ ফুট গভীর। আইডিএফ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। খবরের উৎস টাইমস অব ইসরায়েল।
আইডিএফের পোস্টে বলা হয়েছে, এই সাত কিলোমিটার দীর্ঘ টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গেছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআডিব্লিউএ) সহ শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গেছে বলেও দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
আইডিএফ আরও জানায়, হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেল ব্যবহার করত। টানেলের ভিতরে অন্তত ৮০টি গোপন কক্ষ রয়েছে।
২০১৪ সালে হামাসের হাতে নিহত ইসরাইলি সেনা হাদার গোল্ডইনের মরদেহও এই টানেলের একটি কক্ষে রাখা হয়েছিল। চলতি বছরের নভেম্বর মাসের শুরুতে আইডিএফ সেই মরদেহের অবশেষ উদ্ধার করেছে।
এছাড়া, গত মে মাসে হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে নিহত মুহাম্মদ শাবানাসহ সিনিয়র কমান্ডারদের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষও খুঁজে পেয়েছে আইডিএফ। হাদার গোল্ডইন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজন হামাস সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আইডিএফের তথ্য অনুযায়ী, গাজার সেই টানেলটি সাত কিলোমিটার দীর্ঘ এবং ৮০টি কক্ষ নিয়ে গঠিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী