ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো ইসলাম সমর্থন করে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দলটি এতদিন পিআর ইস্যুতে উচ্চস্বরে অবস্থান নিয়েছিল, তারা এখন ধীরে ধীরে নির্বাচনের পথেই এগোচ্ছে। তিনি বলেন, মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। জান্নাতের টিকেট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের এক আলোচনাসভায় এসব মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, গণতন্ত্র দেশে থাকলে সব ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। কিন্তু সেটা না থাকায় হাসিনা সব মানুষের অধিকারে পাশাপাশি ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছে। অথচ সে সময়ে কিছু আলেম হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। বিগত সরকার সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল।
বিএনপি মহাসচিব আরো বলেন, হাসিনাবিরোধী দৃশ্যমান কোনো আন্দোলনে তাদের দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের আড়ালে অবস্থান করেছে তারা।
দেশ বদলাচ্ছে মন্তব্য করে তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। সংস্কারের জন্য অনেক পণ্ডিত বিদেশ থেকে এসেছেন। ৮-৯ মাস সংস্কারের সবশেষে যেটা বলেছে পিআর, সেটা আমরাই ঠিকমতো বুঝি না, সাধারণ মানুষের জন্য আরও কঠিন।
শেষদিকে তিনি বলেন, গণভোটে একটি ব্যালটে চারটি প্রশ্ন রাখা হচ্ছে—যা মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ মুহূর্ত পর্যন্তও অনেকেই বুঝতে পারবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি