ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় শিশুদের ওপর সহিংসতা চলছেই: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত এক মাসে গাজা উপত্যকায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন, জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো এক নবজাতক কন্যাশিশু।
তিনি আরও বলেন, এর এক দিন আগে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও সাত শিশু নিহত হয়েছে। পিরেস সাংবাদিকদের বলেন, এটি একটি ঘোষিত যুদ্ধবিরতির সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা।
পিরেস আরও উল্লেখ করেন, ১১ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণ দিনের পর থেকে চলমান সহিংসতায় হতাহতের সংখ্যা শুধু সংখ্যাগত নয়। প্রতিটি শিশু একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন ছিল, যা হঠাৎ করেই সহিংসতায় শেষ হয়ে গেছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৪ হাজার শিশু আহত বা নিহত হয়েছে। সংস্থা জানিয়েছে, এই সহিংসতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে গাজার শিশুদের ওপর
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান