ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটই একমাত্র পথ: আমানউল্লাহ আমান
নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর মাঠে আয়োজিত বামনশুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অমানউল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার এবং জনগণের সমস্যার সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে আসবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। মানুষ ভোট দিতে না পারায় দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। তাই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, আপসহীন নেত্রী দেশ থেকে পালিয়ে যাননি, বরং গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমানউল্লাহ আমান।
এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী