ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা; দেশি-বিদেশি মুসল্লিদের ঢল
ডুয়া নিউজ: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে, অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগেই শুরু হলো ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।
আজ বিকেলে শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে বাদ মাগরিব শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। তাঁর উর্দু ভাষায় দেওয়া বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জুবায়ের।
আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল শুরু হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, এবারের ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব। দুটি পর্বই শুরায়ি নেজামের তত্ত্বাবধানে হবে। প্রথম পর্বে ৪১টি জেলা ও ঢাকার একাংশ এবং দ্বিতীয় পর্বে ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কারণ হিসেবে হাবিবুল্লাহ রায়হান বলেন, তাবলিগ জামাত আরবি তারিখ অনুসরণ করে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী, মাগরিবের নামাজের পরেই আরবি তারিখ পরিবর্তিত হয়। তাই শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ মাগরিব থেকে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে বুধবার গতকাল থেকেই ময়দানে আসতে শুরু করেন সারা দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। বৃহস্পতিবার বাস, ট্রাক, পিকআপ ভ্যান করে ময়দানে আসছেন মুসল্লিরা। ইজতেমা মাঠের প্রায় প্রতিটি প্রবেশপথেই মুসল্লিদের জটলা দেখা গেছে। ঢল নেমেছে মুসল্লিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা