ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আজ দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ রূপান্তরের ২০ বছর পার হয়ে, আজ ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে কমিশন। এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো ‘তারণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ’।
প্রথম কমিশনের দায়িত্বে ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান। এরপর সময়ে সময়ে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ ও মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিশনের নেতৃত্বে আছেন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
এ বছর দুদকের জন্মদিনে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান নেই। তবে আগামী সপ্তাহে মতবিনিময় সভার আয়োজনের কথা জানা গেছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দুদকের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান থাকবে। বর্তমান দুদক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় ও শক্তিশালী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছে।”
অন্তর্বর্তী সরকারের সময় দুদকের কার্যক্রমে ব্যপক গতি বৃদ্ধি পায়। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রায় ১,৩০০ মামলা দায়ের করা হয়। দুদকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৩০টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়। একই সময়ে ১,২৯৪টি মামলা এবং ৬২৫টি মামলার চার্জশিট দেওয়া হয়। আগস্ট ও সেপ্টেম্বরে সর্বাধিক ১১২ ও ১২৭টি অনুসন্ধান সিদ্ধান্ত নেয়া হয় এবং সর্বাধিক ৩১২টি মামলা দায়ের হয় আগস্টে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫