ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনি শিশুরাও অন্যান্যদের মতো সুরক্ষার অধিকার রাখে: হামাস
আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ফিলিস্তিনি শিশুরা জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউনিভার্সাল চিলড্রেনস ডে উপলক্ষে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি এই বাস্তবতার দিকে আলোকপাত করে।
বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ ২০ নভেম্বর শিশু দিবস পালন করছে, অথচ ফিলিস্তিনি শিশুদের জীবনযাত্রার বাস্তবতা অত্যন্ত করুণ।’ হামাসের দাবি, গাজায় ইসরাইলি হামলা শিশুদের জীবনের মৌলিক ভিত্তি—খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানসিক সহায়তা— ধ্বংস করেছে। এটি আন্তর্জাতিক কনভেনশন এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।সশস্ত্র সংগঠনটি ইসরাইলি নেতাদের বিরুদ্ধে ‘শিশুদের ওপর সংঘটিত অপরাধের’ আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছে। তারা আরও আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা এবং তাদের ন্যায্য অধিকার বিশ্বের অন্যান্য শিশুদের মতো নিশ্চিত করতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর