ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই কবে পৌঁছাবে, জানালো এনসিটিবি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে মানসম্মত নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণ প্রক্রিয়ায় সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনসিটিবি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তাদের নিজস্ব তদারকির পাশাপাশি নিরপেক্ষ ইন্সপেকশন ফার্ম (পিডিআই) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ মনিটরিং টিম মাঠপর্যায়ে নিয়মিত কাজ করছে।
বই ছাপানোর কাজ গতিশীল করতে সম্প্রতি শিক্ষা উপদেষ্টা মুদ্রণ প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে মালিকরা মুদ্রণ ও বাঁধাইয়ের ক্ষেত্রে কিছু কাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর দেশের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি সভা করে বই গ্রহণ, নিরাপত্তা ও বিতরণ ব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সর্বশেষ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় মুদ্রণ মালিকদের দাবির প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ছাপাখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বই পরিবহনে নিরাপত্তা প্রদান, স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও বই গ্রহণ ও সংরক্ষণের ব্যবস্থা রাখা।
এনসিটিবি আশাবাদী, এসব পদক্ষেপের ফলে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সারাদেশের শিক্ষার্থীদের হাতে মানসম্মত নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর