ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তাপমাত্রা ও লঘুচাপ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের গরম-ঠাণ্ডার মিশ্র আবহাওয়ার অবসান ঘটিয়ে আগামী কয়েকদিন দেশজুড়ে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চলতি মাসের শেষের দিকে শীতের অনুভূতি আরও প্রবল হতে পারে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া আগামী শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর নভেম্বরের শেষের দিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে, তবে বাংলাদেশের উপকূলে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত কম।
বুলেটিনে আরও জানানো হয়, শীতের আগমনী বার্তা হিসেবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগান এলাকায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের