ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের দাবির মুখে ব্রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের তীব্র আপত্তি ও দাবির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। শীতকালীন ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৫ দিন এগিয়ে আগামী ২৪ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার (১৮ নভেম্বর) ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় শিক্ষার্থীরা সেই তফসিল প্রত্যাখ্যান করেন। ফাঁকা ক্যাম্পাসে নির্বাচন আয়োজনকে তারা ‘হঠকারী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করে তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী:
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২২ নভেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৬ নভেম্বর।
মনোনয়নপত্র বিতরণ: ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর।
মনোনয়নপত্র দাখিল: ২ ও ৩ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই: ৪ ও ৬ ডিসেম্বর।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ১০ ডিসেম্বর।
ভোটগ্রহণ: ২৪ ডিসেম্বর (সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।
ভোটগ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। পুনঃতফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি