ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে
নিজস্ব প্রতিবেদক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আসন্ন এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় পৌঁছে প্রথম দিনই শেরিং টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তার আগে দুই নেতার মধ্যে একান্ত আলাপ হতে পারে বলে জানা গেছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ প্রধান গুরুত্ব পাবে।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি এবং সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিন দিনের এ সফর শেষে শেরিং টোবগে আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর