ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমান ইস্যুতে সাইবার মামলার আবেদন বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'মিথ্যা ও সম্মানহানিকর' তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে। কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা এ আবেদন গ্রহণযোগ্যতার পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আদালত তা বাতিল ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া। তিনি জানান, অভিযোগ আমলে নেওয়ার মতো উপাদান না থাকায় আদালত মামলা খারিজের নির্দেশ দিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বুধবার মামলার আবেদন করেন। আবেদনপত্রে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম. এইচ) ও আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
আবেদনে বলা হয়, ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন বর্তমান সময়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।
এই বক্তব্যকে কেন্দ্র করে ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি দাবি করেন ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি কেনার বদলে সেই অর্থ কৃষকদের দেওয়া হলে পেঁয়াজ-আলুর ন্যায্য দাম পাওয়া যেত। বাদীর অভিযোগ, তারেক রহমান এমন কোনো গাড়ি কেনেননি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
আবেদনে আসামিদের বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়।
শেষ পর্যন্ত বাদীর জবানবন্দি রেকর্ড নেওয়ার পর আদালত পরদিনই সিদ্ধান্ত জানায় অভিযোগ যথেষ্ট প্রমাণিত না হওয়ায় মামলার আবেদন খারিজ করা হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত