ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: এক রাতে নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। ভোররাতের এই সমন্বিত হামলায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে তিনটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৩ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার সংঘাত শুরুর পর অঞ্চলটিতে এটিই রাশিয়ার অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী আক্রমণ।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) ভোরে ইউক্রেনের টার্পোনিল শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। শুধু টার্পোনিল নয়, লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও আঘাত হানে রাশিয়া। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের তিনটি জেলায় চালানো ড্রোন হামলায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ার ছোড়া এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। এতে একাধিক বহুতল ভবন ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলাটি টার্পোনিলে ব্যাপক ধ্বংস সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, এই অভিযানে রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন ও অন্তত ৪৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
হামলার প্রভাবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়।
এর কয়েক ঘণ্টা আগে উত্তরাঞ্চলীয় খারকিভ শহরে আরেকটি রুশ আক্রমণে অন্তত ৩০ জন আহত হয় বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার