ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভিসা এজেন্টের ফাঁদ এড়াতে জার্মান দূতাবাসের গুরুত্বপূর্ণ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার জার্মান দূতাবাস এজেন্ট ব্যবহার না করে নিজের উদ্যোগে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারক এজেন্টের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়েছে, দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয়। যদিও এজেন্ট ব্যবহার বৈধ, তবে এর প্রয়োজন নেই। আবেদনকারীরা চাইলে নিজে থেকেই সরাসরি আবেদন করতে পারেন। সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত সেবা প্রদানকারী ভিএফএস গ্লোবাল-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, উচ্চ ফি’র বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস করা যাবে না। জাল বা প্রতারণামূলক নথি জমা দিলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং আবেদনকারীর তথ্য দূতাবাসের সিস্টেমে সংরক্ষণ করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ