ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
বুধবার সকালে গণমাধ্যমকে অধ্যাপক আলী রীয়াজ জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় তার বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত কাজ ছিল। এছাড়া ১৩ নভেম্বর তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছেন। একই সময়ে ১৩ নভেম্বর তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আলী রীয়াজ ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র যান। ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে তিনি বাংলাদেশের মূল সংবিধান ও সংশোধনের মাধ্যমে রাজনীতি ও সমাজে বিভেদ কিভাবে তৈরি হয় তা নিয়ে এক সেমিনারে বক্তৃতা দেন।
তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন, যার মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর। মেয়াদকালে কমিশন দুই ধাপের সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি করে এবং ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে একাধিক সুপারিশ জমা দেয়। সেই সুপারিশের ভিত্তিতে ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের আদেশ জারি করে সরকার।
সেই দিনই অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর