ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
নওগাঁ-১ আসন
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীর সমর্থকরা। এই আসনে বিএনপি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা রাত ৮টার দিকে ডা. ছালেক চৌধুরীর অনুসারীরা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।
এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বদি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সময় তাদের সঙ্গে আঁতাত করে ছিল। সে একজন আওয়ামী লীগের দোসর। গত ১৭ বছর জেল জুলুম নির্যাতনের সময় সে নেতাকর্মীদের পাশে ছিল না। এ আসনে ডা. ছালেক চৌধুরীর চেয়ে জনপ্রিয় নেতা কেউ নেই। মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় ছিল। তার মনোনয়ন প্রত্যাহার করে না নিলে বিএনপি তাদের পুরোনো ঘাঁটি হারাবে। বিক্ষোভকারীরা দ্রুত মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করে ডা. ছালেক চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ