ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো কার্যক্রম নিজে তদারকি করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয় সদস্যকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এবার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করতে তিনি সচিবালয়ে রাত জেগে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। শুক্রবারের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।
পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগের এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ