ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের যে ক্ষতি হয়েছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা, সামাজিক সুরক্ষা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি। ক্ষমতা গ্রহণের পরপরই সরকারকে বৈশ্বিক নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সংকট শুধু দেশের নয়, বরং বিশ্বব্যাপী।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। এরপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজে জড়ালে তাকে বহিষ্কার করতেও দল প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি সবার সহযোগিতা চান।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলীসহ অন্যরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ