ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ডিসেম্বরে কোনো নিরাপত্তাঝুঁকি নেই: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠনটি এর আগে কয়েকবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেও সফল হয়নি। তাদের সেই সক্ষমতা নেই।
আইজিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে যেসব প্রচারণা চালাচ্ছে, তাতে জনগণ সাড়া দিচ্ছে না। ফলে ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তাঝুঁকি নেই।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ভূমিকা, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে যুগান্তর-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নানা স্পর্শকাতর বিষয়েও কথা বলেন আইজিপি।
দেশের রাজনৈতিক অস্থিরতা ও সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনগুলোতে পুলিশ কীভাবে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে, জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার ও জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা পালন করবে।
লক্ষ্য অর্জনে অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইজিপি আরও বলেন, ‘এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক অপতথ্য ও সাইবারভিত্তিক অপরাধের বিষয়ে আইনানুগ পদক্ষেপ এবং কমিউনিটি ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা, ভয়ভীতি, অবৈধ দখল কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ না হয়, সে জন্য আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
চাকরিতে থেকে পুলিশের অভ্যন্তরীণ তথ্য বাইরে পাচারকারী সদস্যদের উদ্দেশে কী বার্তা, জানতে চাইলে আইজিপি বলেন, তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে যেসব পুলিশ সদস্য দলীয় লেজুড়বৃত্তি করেছেন, তাঁদের অনেকে এখন পলাতক। পলাতক পুলিশ সদস্যদের সঙ্গে কর্মরত যেসব সদস্যের যোগাযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ভেতরে ষড়যন্ত্রকারীদের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, এ ধরনের সদস্যের সংখ্যা হাতেগোনা। তবে কোনো ষড়যন্ত্রকারীই আইনের বাইরে থাকবেন না।
আইজিপি বলেন, ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চাকরি থাকবে না এমন গুজব ছড়ানো হচ্ছে। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদেরও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ