ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!
আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত সোমবার (১৭ নভেম্বর) কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কলওয়েজিতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দেশটির খনি বিষয়ক মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধি দল বহন করছিল।
জানা গেছে, গত শনিবার এই লুয়ালাবা প্রদেশে একটি তামার খনিতে একটি সেতু ধসে পড়েছিল, এতে অন্তত ৩২ জন নিহত হন। সেই খনি পরিদর্শনে যাচ্ছিলেন খনিমন্ত্রী লুইস ওয়াতুম। বিমানটি স্থানীয় সময় প্রায় ১১:০০ টায় কলওয়েজি বিমানবন্দরে পৌঁছায়।
তবে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং এরপরই এতে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত, মন্ত্রী ও তার প্রতিনিধি দল বিমান থেকে বের হতে সক্ষম হন। সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি পূর্বদিক থেকে অবতরণ করছে। আরেকটি ক্লিপে দেখা যায়, লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে তাগাদা দেওয়া হচ্ছে। তারা যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে বিমানটির এক অংশে পুরোপুরি আগুন ধরে গিয়েছিল।
এছাড়া দূর থেকে ধারণ করা আরেক ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন নেভানো যায়নি। পুরো বিমানটি পুড়ে গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে