ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘হাসিনার পতন না দেখে মওদুদের চলে যাওয়া দুঃখজনক’
নিজস্ব প্রতিবেদক: প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ জীবিত থাকলে বর্তমান ক্ষমতাসীন সরকারের পতনের মুহূর্তটি দেখতে পারতেন—এ বিষয়টি না হওয়াটাই অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক হোটেলে মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইতিহাস নিয়ে কাজ করতেন। রাজনৈতিক অঙ্গনে তার সম্পর্কে নানা সমালোচনা বা বিতর্ক থাকলেও ইতিহাস রচনার ক্ষেত্রে তার সমালোচনার কোনো অবকাশ নেই।
মওদুদ আহমদকে ‘বিচিত্রধর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একজন নেতা। নানা রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বিভিন্ন অবস্থানে থেকেছেন, তবে গণতন্ত্রের পথ খোঁজার প্রয়াসই তাকে সে পথে নিয়েছিল—এভাবেই তাকে মূল্যায়ন করা যেতে পারে।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মওদুদের অভাববোধ করছেন বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা এখন অস্থির সময়ে আছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথে নির্দেশ দিতে পারতেন যেসব ব্যক্তিত্ব, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ অন্যতম ছিলেন।
যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি