ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের মৌখিক পরীক্ষা আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১৭ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত একটি সংশোধিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে জমা দিতে হবে। নতুন এই পদ্ধতিতে কেন্দ্রগুলো সরাসরি নম্বর এন্ট্রি করবে। তাই কলেজগুলোকে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে হবে।
এছাড়া পরীক্ষার বিল দাখিলের জন্যও চালু করা হয়েছে নতুন একটি অনলাইন ব্যবস্থা। বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকদের বিল ২৭
ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় জমা দিতে হবে: **http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx**। নির্ধারিত সময়ের পর কোনো বিল গ্রহণ করা হবে না। বিল জমা দিতে কলেজগুলোর নিজস্ব জিমেইল ঠিকানা থাকা বাধ্যতামূলক।
বিল এন্ট্রির পর তথ্য নিশ্চিত করে (কনফার্ম করে) ডাউনলোড করা রিপোর্ট অধ্যক্ষের স্বাক্ষরসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক