ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
২০২৫ নভেম্বর ১৭ ০০:৩২:৫৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি পার্কিং করা বাস পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঘটে। পুড়ে যাওয়া বাসটি 'ধামরাই-গুলিস্তান (ডি-লিংক)' রুটে চলাচল করতো।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা ঢাকা পোস্টকে জানান, রাত ১০টার পর বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের মধ্যে, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে এবং এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
এসপি
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী