ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্যাসিবাদ রুখতে জনগণই শক্তি: আমানউল্লাহ আমান
নিজস্ব প্রতিবেদক :বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণই হবে মূল শক্তি। তিনি জানান, জনগণের শক্তি সবসময়ই বড়, তাই ফ্যাসিবাদের যে কোনো হুমকির বিরুদ্ধে মাঠে সক্রিয় থাকবে সাধারণ মানুষ।
রবিবার দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের রামেরকান্দা সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে তার দাবি—ফ্যাসিস্ট হাসিনার এই ‘অবৈধ কর্মসূচি’ জনগণ প্রতিহত করবে। দেশের মানুষ এখন ভয় পায় না, বরং প্রতিরোধ গড়ার শক্তি তাদের রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের ট্রেন গন্তব্যের দিকে এগোচ্ছে—এ পথ কেউ রুখতে পারবে না। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চললেও নির্বাচনী যাত্রা থামানোর সক্ষমতা কারও নেই। দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এবার জনগণ নিজেদের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত। তার দাবি, জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। প্রতিটি পদক্ষেপ দায়িত্বশীল, সচেতন ও সাহসী হতে হবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে কেরানীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হিসান। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী