ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
“ছোট ভাইকে দিয়ে সালমান শাহকে খুন করিয়েছে আমার স্বামী”
বিনোদন ডেস্ক: সালমান শাহ অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। এই মামলার প্রেক্ষিতে নায়কের মৃত্যু ঘিরে নতুন করে নানা তথ্য ও ঘটনা সামনে আসছে। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন হত্যার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী রাবেয়া সুলতানা রুবি।
২০১৭ সালের একটি ভিডিওতে রুবি স্বীকার করেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। তিনি জানিয়েছেন, হত্যার সঠিক বিচারের জন্য তিনি আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। রুবি বলেন, “সালমানকে খুন করা হয়েছে। আমি এই খুনের সব তথ্য জানি। যেভাবেই হোক, যাতে মামলা পুনরায় তদন্তের মাধ্যমে বিচার হয়, আমি আদালতে সাক্ষ্য দেব।”
রুবি সালমান শাহর মাকে উদ্দেশ করে বলেন, “ইমন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। নীলা ভাবি, দয়া করে কিছু করুন। আমার স্বামী এই কাজ করিয়েছেন আমার ভাইয়ের মাধ্যমে। সামিরার পরিবারের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার ছোট ভাই রুমিকেও খুন করা হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায়। যদি রুমির লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে যে তার গলা টিপে হত্যা করা হয়েছে। আমাকে খুন করার চেষ্টা করা হচ্ছে। এই মামলা যেন শেষ না হয়।”
সেসময়ে লন্ডনে থাকা সালমান শাহর মা নিলুফার চৌধুরী বলেন, “রুবির বক্তব্যের পর আর বলার কিছু নেই আমার ছেলে খুন হয়েছিল। আমি জানতাম এই দিনটা আসবে। রুবিকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। যাদের নাম তিনি উল্লেখ করেছেন, তাদের এখনই গ্রেপ্তার করা হোক। আমি বিচার চাই। এত বছর ধরে আমি হতাশায় ভুগছি। দেশে আমার নিরাপত্তা নেই, তাই লন্ডনে আছি।”
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা হিসেবে দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবার বিশ্বাস করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। দীর্ঘদিনের দাবির পক্ষে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত গত ২০ অক্টোবর নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার পর থেকে মামলার সঙ্গে সম্পর্কিত নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর