ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিএনপির কার্যালয়ের সামনে যুবদল নেতার আমরণ অনশন
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-১ আসনের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বিএনপির এক নেতার অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ পেয়েছে। বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সদস্য শাইন আনোয়ার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। রোববার বেলা ১১টা ১০ মিনিটে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন।
শাইন আনোয়ার অভিযোগ করেন, দলে দীর্ঘদিন ধরে যে নেতাকর্মীরা মামলা, হামলা ও গ্রেফতারের মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের বাদ দিয়ে ‘বাইরের’ এবং ‘সরকারঘনিষ্ঠ’ পরিচয়ের ব্যক্তিদের দিয়ে ফরিদপুর-১ আসনের কমিটি গঠন করা হয়েছে। তার মতে, এতে তৃণমূলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন, দলের দুঃসময়ে যারা মিছিলে পাশে থেকেছেন তাদের সম্মানজনক স্থানে রাখা হবে। কিন্তু ফরিদপুর জেলা বিএনপির অনুমোদিত কমিটি সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। যাদের কখনো আন্দোলনে অংশগ্রহণ বা মামলা–হামলার অভিজ্ঞতা নেই, তারা এখন গুরুত্বপূর্ণ পদে এসেছে।
শাইন আনোয়ার বলেন, "আমি অসুস্থ শরীর নিয়ে মিটিং-মিছিল থেকে শুরু করে দলের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছি। আমাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ-যুবলীগপন্থিদের দিয়ে কমিটি গঠন করা অত্যন্ত বেদনাদায়ক।"
তিনি আরও অভিযোগ করেন, ফরিদপুর বিভাগীয় সমাবেশে বিভাগীয় টিম-লিডার আছাদুজ্জামান রিপন বলেছেন, কমিটিতে যাওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ, মামলা–হামলা, কারাবরণসহ ত্যাগের প্রমাণ প্রয়োজন। তবে অনুমোদিত কমিটি সেই নির্দেশনার উল্টোভাবে গঠন করা হয়েছে।
বিতর্কিত নেতৃত্বকে কেন্দ্র করে শাইন আনোয়ার আশঙ্কা প্রকাশ করেন, ভুল সিদ্ধান্তের কারণে দল ভবিষ্যতে বড় রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, "ছাত্রলীগের ক্ষতির মতো সুযোগসন্ধানী কিছু নেতা বিএনপিকেও বিপদে ফেলতে পারে।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ